এক লক্ষ ৪৮ হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার এক বাংলাদেশি মহিলা ও দুই ভারতীয় যুবক

গোপাল সিং, খোয়াই, ০৪ জানুয়ারি || গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল অমরপুরের বীরগঞ্জ থানার পুলিশ। এক লক্ষ ৪৮ হাজার টাকার জাল নোটসহ এক বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে জাল নোট নিয়ে অমরপুর ডালাক বাজার হয়ে শহরের দিকে যাওয়ার সময় একটি অটো থেকে ওই তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।
ধৃত বাংলাদেশি মহিলার নাম প্রণিতা ত্রিপুরা। তিনি বাংলাদেশের পানছড়ি থানার অন্তর্গত নওগাঁও গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সাবলিং ছড়া ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে জাল নোট নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে থাকা দুই যুবক ভারতীয় নাগরিক হলো বীরচন্দ্র জমাতিয়া এবং প্রভাবরি জমাতিয়া।
ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি যখন সংবেদনশীল পর্যায়ে রয়েছে, সেই সময় এই ধরনের ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে।
এ বিষয়ে অমরপুর পুলিশের আধিকারিক নির্বাণ দাস এবং বীরগঞ্জ থানার ওসি শুক্রুমনি দেববর্মা জানান, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জাল নোট পাচারের উৎস ও নেটওয়ার্ক শনাক্ত করার কাজও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*