জোলাইবাড়ীতে বানর হত্যা: ক্ষোভে ফেটে পড়ল বজরং দল

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ জানুয়ারি || শান্তিরবাজার সাব ডিভিশনের অন্তর্গত জোলাইবাড়ীর দেবদারু গ্রাম পঞ্চায়েতে রবিবার একটি বানরকে নির্মমভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে সনাতনী বজরং দলের যুবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে বানরটির দেহ উদ্ধার করেন।
পরবর্তীতে খবর দেওয়া হলে বন দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে এসে পৌঁছান। বন দপ্তরের উপস্থিতিতে বানরটির দেহ যথাযথ ধর্মীয় রীতিতে সমাধিস্থ করা হয় বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বানর হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বজরং দলের সমর্থকরা। দক্ষিণ জেলার বজরং দলের প্রভারী শান্তনু দেবনাথ সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বন্যপ্রাণী হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*