আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি বিহারের দুই যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী। রবিবার আগরতলার শালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, গোপন সূত্রে অস্ত্র সংক্রান্ত তথ্য পাওয়ার পর পুলিশ ও আসাম রাইফেলস যৌথভাবে শালবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে বিহারের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা অস্ত্র সরবরাহ বা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃত দুই যুবককে সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় বলে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মন। অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এনসিসি থানার পুলিশ।
