ঘুমের ঘোরে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা—খোয়াইয়ে সড়ক সুরক্ষার আরেক সতর্কবার্তা

গোপাল সিং, খোয়াই, ২৪ জানুয়ারি || সড়ক সুরক্ষা নিয়ে যানচালকদের সচেতনতার অভাবের আরও এক উদ্বেগজনক চিত্র সামনে এল খোয়াইয়ে। সোমবার চেরমা ও বাচাইবাড়ীর মধ্যবর্তী জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার-সহ পুলিশ টিম।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, সেতুর রেলিং না থাকলে বড়সড় দুর্ঘটনা অনিবার্য ছিল। সৌভাগ্যবশত, চালক অক্ষত রয়েছেন এবং গুরুতর কোনো আঘাত পাননি।
এছাড়া দুর্ঘটনার সময় আশপাশে লোকজন না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*