নতুন রাজনৈতিক সমীকরণে কল্যাণপুর: বিধায়ক পিণাকী দাস চৌধুরীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিপ্রা মথা নেতা রঞ্জিত দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ২৮ জানুয়ারি || কল্যাণপুর–প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক অঙ্গনে ফের উল্লেখযোগ্য পরিবর্তন। ২৭ নম্বর কল্যাণপুর–প্রমোদনগর মণ্ডলের অন্তর্গত খা বাক্সসা শক্তি কেন্দ্রের লক্ষ চন্দ্র পাড়ার তিপ্রা মথা দলের নেতা রঞ্জিত দেববর্মা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিধায়ক পিণাকী দাস চৌধুরীর হাত ধরে তাঁর এই দলবদল ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে।
যোগদান অনুষ্ঠানে বিধায়ক পিণাকী দাস চৌধুরী বলেন, পাহাড় হোক বা সমতল—আজ রাজ্যের মানুষ স্পষ্টভাবে বুঝে গেছেন যে বিজেপির কোনও বিকল্প নেই। উন্নয়ন, স্থিতিশীলতা ও জনকল্যাণমূলক রাজনীতির জন্য মানুষ ক্রমশ বিজেপির দিকেই আস্থা রাখছেন। তাঁর দাবি, বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের প্রবণতা সেই জনসমর্থনেরই প্রতিফলন।
রঞ্জিত দেববর্মার বিজেপিতে যোগদানের ফলে কল্যাণপুর–প্রমোদনগর এলাকায় সংগঠন আরও মজবুত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দলীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, এই যোগদান আসন্ন দিনে এলাকাভিত্তিক রাজনীতিতে নতুন গতি আনতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*