২২ বছর পর প্রাক্তনীদের মহামিলন: শান্তির বাজার দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের ঐতিহাসিক উদ্যোগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ ফেব্রুয়ারী || দীর্ঘ ২২ বছর পর স্কুল জীবনের বন্ধুদের পুনর্মিলনে এক অনন্য নজির গড়লেন শান্তির বাজার দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের ২০০৪ সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা। কর্মব্যস্ততার এই যুগে, যখন অধিকাংশ মানুষই পারিবারিক ও পেশাগত দায়িত্বে আবদ্ধ হয়ে পড়েন, তখন পুরনো বন্ধুত্বকে আবারও নতুন করে জাগিয়ে তোলার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
বর্তমানে সকলেই নিজ নিজ কর্মজীবন ও পারিবারিক দায়িত্বে ব্যস্ত থাকলেও, সেই ব্যস্ততার মাঝেই প্রাক্তনীরা আয়োজন করেন এক আন্তরিক ‘গেট-টুগেদার’ অনুষ্ঠানের। এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা নেন ব্যাচের দুই সদস্য মিঠুন পাটারী ও বিক্রম আচার্য্য। তাঁদের অক্লান্ত প্রচেষ্টা এবং সকল সহপাঠীর সহযোগিতায় আয়োজনটি সফল রূপ পায়।
উল্লেখ্য, এই ব্যাচের প্রাক্তনীরা অতীতেও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও বন্ধুত্বের এই বন্ধন অটুট রাখতে ও সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে তাঁরা একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানের দিন দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তনীরা যেন ফিরে গিয়েছিলেন তাঁদের স্কুল জীবনের সেই সোনালি দিনে। কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন কর্মব্যস্ততা ও জীবনের নানা চাপ। হাসি, আড্ডা ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
এই মহামিলন শুধু প্রাক্তনীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমগ্র শান্তির বাজার এলাকায় সৃষ্টি করেছে এক ইতিবাচক আলোড়ন। বন্ধুত্বের এই উজ্জ্বল দৃষ্টান্ত সমাজের কাছে এক অনুপ্রেরণার বার্তা হয়ে রইল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*