বলরাম দেবনাথ, সাব্রুম, ২৬ ফেব্রুয়ারী || সাত চাঁদ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ সাব্রুম অফিসে “মাশরুম চাষ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রভাস লোধ, চেয়ারম্যান, সাত চাঁদ পঞ্চায়েত সমিতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত চাঁদ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এসও মনোহর দাস এবং পঞ্চায়েত সমিতির সদস্যা মনোরমা বৈদ্য দে। কর্মশালায় প্রায় ৭০ জন মহিলা অংশগ্রহণ করেন, যা স্থানীয় মহিলাদের মধ্যে স্বনির্ভরতার আগ্রহকে আরও জোরদার করেছে।
এ বিষয়ে এসও মনোহর দাস জানান, এই কর্মশালার মাধ্যমে খাদ্য শৃঙ্খলা ও পুষ্টিগুণ সমৃদ্ধ মাশরুম চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি বলেন, কম খরচে এবং অল্প জায়গায় মাশরুম চাষ করে স্বল্প সময়ের মধ্যেই ভালো আয় সম্ভব, ফলে গ্রামীণ মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
কর্মশালায় মাশরুম চাষের পদ্ধতি, পরিচর্যা, বিপণন ব্যবস্থা ও সরকারি সহায়তা সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে অত্যন্ত ফলপ্রসূ বলে মত প্রকাশ করেন।
