শান্তিরবাজারে ‘উদ্যম সমাগম’ সফল, এমএসএমই শক্তিশালীকরণে জোর

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৬ ফেব্রুয়ারী || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে Tripura Industrial Development Corporation Limited (টিআইডিসিএল)-এর উদ্যোগে এমএসএমই প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট স্কিমের আওতায় জেলা পর্যায়ের ‘উদ্যম সমাগম’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিতি পছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। বক্তারা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ, সরকারি ক্রয়ে অংশগ্রহণ ও ব্র্যান্ডিং কৌশল সম্পর্কে অবহিত করেন।
এই ‘উদ্যম সমাগম’-এর মূল লক্ষ্য ছিল দক্ষিণ ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষমতায়ন, নতুন উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং একটি শক্তিশালী উদ্যোক্তা বাস্তুতন্ত্র গড়ে তোলা। সরকারি সহায়তা ও বিপণন সুবিধা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা পেয়ে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় শিল্পোন্নয়ন ও স্বনির্ভর ত্রিপুরা গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*