তিপ্রা মথায় যোগ দিলেন বিজেপি’র প্রাক্তন প্রার্থী মূর্তি রঞ্জন চাকমা, এডিসি ভোটের আগে বাড়ছে জোর

সুব্রত দাস, গন্ডাছড়া, ২২ মার্চ || ধলাই জেলার গন্ডাছড়ায় রবিবার এক রাজনৈতিক যোগদান অনুষ্ঠানে বিজেপির প্রাক্তন বিজিত প্রার্থী ও প্রবীণ রাজনৈতিক কর্মী মূর্তি রঞ্জন চাকমা আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথা দলে যোগ দেন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা যায়, মূর্তি রঞ্জন চাকমা ২০১৫ সালের এডিসি নির্বাচনে ৮ নং গঙ্গানগর-গন্ডাছড়া আসনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তীতে তিনি আইপিএফটি দলের সঙ্গেও যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কাজ করে আসছেন। অবশেষে তিনি তিপ্রা মথার পতাকাতলে যোগ দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন।
এদিনের অনুষ্ঠানে তাঁকে দলে স্বাগত জানান তিপ্রা মথার গন্ডাছড়া মহকুমা সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা, রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এবং YTF কেন্দ্রীয় কমিটির সদস্য ক্ষত্র জয় রিয়াংসহ অন্যান্য নেতৃত্ব।
রাজনৈতিক মহলের মতে, এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ধরনের যোগদান তিপ্রা মথার সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*