এডিসি নির্বাচনকে সামনে রেখে জনমনে বিশ্বাস ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চাকমাঘাট ও তুইমধু এলাকায় বিশাল ফ্ল্যাগমার্চ

গোপাল সিং, খোয়াই, ৩১ মার্চ || আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন ২০২৬-কে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত চাকমাঘাট এবং তুইমধু এলাকায় এক বিশাল ফ্ল্যাগমার্চ কর্মসূচি পালিত হয়।
নির্বাচনী আবহে সাধারণ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা এই কুচকাওয়াজে অংশ নেন। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ এবং জেলা পুলিশ সুপার রণাদিত্য দাস।
প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক (SDM) অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এবং মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রোহন কিশান। এছাড়াও তেলিয়ামুড়া থানার পুলিশ কর্মীসহ ১২ নম্বর ও ৬ নম্বর ব্যাটালিয়নের টিএসআর জওয়ানরা এই ফ্ল্যাগমার্চে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এলাকার অলিগলি ও প্রধান সড়কগুলোতে এই ফ্ল্যাগমার্চের মাধ্যমে জনগণকে নির্ভয়ে এবং উৎসবের মেজাজে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নির্বাচনের দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরণের আপস করা হবে না। এই ফ্ল্যাগমার্চের ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বিষয়ে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*