মালবাহী ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই যুবক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার রাজাপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই যুবক। জানা গেছে, এনএল-০১ এসি ৪৩২৮ নম্বরের একটি ১৬ চাকার মালবাহী ট্রাকের সঙ্গে টিআর-০৮ জি ৬৫০১ নম্বরের একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার জেরে বাইক চালকসহ বাইকে থাকা অপর এক যুবক রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। আহতদের পরিচয় জানা গেছে—বিলোনিয়ার বাসিন্দা মনোজয় বৈদ্য (২১), যিনি বাইক চালাচ্ছিলেন, এবং অপরজন শুভ্রজিৎ দেবনাথ (১৮)।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*