ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধমেলার শুভ সূচনা, চলবে ১৮ই এপ্রিল পর্যন্ত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ এপ্রিল || শান্তিরবাজার মহকুমার মহামুনি এলাকায় অন্যান্য বছরের মতো এবছরও শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধমেলা। দীর্ঘ ১১২ বছরের পুরনো এই মেলা বাংলা বছরের শেষ দিন থেকে প্রতি বছর ৫ দিনব্যাপী আয়োজন করা হয়, যা ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
প্রতিবারের মতো এবছরও মহামুনি বুদ্ধ মেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী মেলার। বাংলা বছরের সমাপ্তি দিনে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করা হয়। আগামী ১৮ই এপ্রিল পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য আয়োজন।
মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দোকানদার ও সাধারণ মানুষের সমাগম ঘটছে। প্রতিদিন রাতেই মেলা প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মহকুমা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিল্পীরা অংশগ্রহণ করছেন।
বৃহস্পতিবার মেলাপ্রাঙ্গনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেলা কমিটির উদ্যোক্তারা জানান, এবছর ১১২তম বুদ্ধমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং বরাবরের মতোই এটি ৫ দিনব্যাপী চলবে। কিছু মহলে মেলাকে ৩ দিনব্যাপী বলে প্রচার করা হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও স্পষ্ট করে দেন তারা।
মেলা কমিটির পক্ষ থেকে সকলকে বিভ্রান্তিতে না পড়ে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*