শান্তিরবাজারে সন্দেহজনক গাড়ি আটক, তল্লাশিতে মেলেনি কিছু

আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ এপ্রিল || এডিসি নির্বাচন পরবর্তী সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর শান্তির বাজার থানার পুলিশ। এরইমধ্যে শনিবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে একটি গাড়ি আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শান্তির বাজার থানার অধীনে মনপাথর এলাকায় TR-01 CK 0471 নম্বরের একটি সাদা রঙের গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে—এমন খবর পায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে কিছু ব্যক্তি ওই গাড়িতে করে চলাফেরা করছে।
অভিযোগের ভিত্তিতে থানার ওসি রাজু দত্ত এবং সেকেন্ড অফিসার সমীর বিশ্বাসের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শনিবার রাতে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করা হলেও কোনো সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়নি বলে জানা গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। শান্তির বাজার এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে বলে জানিয়েছে থানার পক্ষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*