ঝড়ের তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, প্রশাসন তৎপর থাকার আশ্বাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর প্রশাসন নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য চালানো হচ্ছে।
তিনি সকলকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি বিদ্যুৎ, যোগাযোগ ও সড়ক পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দুর্যোগ মোকাবিলায় সরকার সবসময় মানুষের পাশে রয়েছে—এই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*