তিন রাজ্যে বিজেপি’র জয়ে উল্লাস: ৩৬-শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে বিজয় মিছিল, মুখরিত এলাকা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে || তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের উল্লাসে রবিবার উৎসবের আবহে মেতে উঠল ৩৬ শান্তির বাজার মণ্ডল। মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিল, যেখানে অংশ নেন দলের কর্মী-সমর্থক ও একাধিক নেতৃবৃন্দ।
এদিন বিজয় মিছিলটি শান্তির বাজার বিজেপি মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ঢাক-ঢোল, আবির খেলা ও বাজি ফাটানোর মধ্য দিয়ে কর্মী-সমর্থকরা বিজয়ের আনন্দ উদযাপন করেন। ‘ভারত মাতা কী জয়’ এবং ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে মিছিলটি শান্তির বাজার মোটরস্ট্যান্ডে এসে শেষ হয়, যেখানে উপস্থিত সকলে বিজয়ের আনন্দে শামিল হন।
মিছিলে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, কৃষাণ মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা, মণ্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সেন, কৃষাণ মোর্চার মণ্ডল সভাপতি দিব্যেন্দু চৌধুরী, জনজাতি মোর্চার রাজ্য কমিটির মিডিয়া ইনচার্জ রবীন্দ্র রিয়াং, যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি অনিলি রিয়াং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক বলেন, “তিন রাজ্যের এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের জয় এবং জনতার আস্থার প্রতিফলন। এই উল্লাসের মধ্যেই আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিটি বুথ ও ঘরে ঘরে প্রস্তুতি শুরু করতে হবে।”
বিজয় মিছিলে কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো বলে জানান উপস্থিত নেতারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*