আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || নির্মাণ শিল্পে উন্নতমানের প্রযুক্তি ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নতুন পণ্য টাটা টিসকন ৫৫০ SDCR উন্মোচন করলো সংস্থা। এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এসএম কর্পোরেশন লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিক, ডিলার, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, টাটা টিসকন ৫৫০ SDCR আধুনিক প্রযুক্তিতে তৈরি এমন এক উন্নতমানের রড, যা অধিক স্থায়িত্ব, শক্তিশালী গ্রিপ এবং নিরাপদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত বহুতল ভবন নির্মাণ ও বৃহৎ অবকাঠামোগত প্রকল্পে এই রড ব্যবহারে বাড়তি সুবিধা মিলবে বলেও দাবি করা হয়।
সংস্থার প্রতিনিধিরা জানান, গ্রাহকদের বর্তমান চাহিদা এবং নির্মাণ শিল্পের পরিবর্তিত প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এই নতুন পণ্য বাজারে আনা হয়েছে। পাশাপাশি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখতে সংস্থা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। নতুন এই পণ্য বাজারে আসায় নির্মাণ শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট মহল।
