আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকানে ফুড সেফটি দপ্তরের অভিযান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || রাজধানী আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকান ও খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালালো ফুড সেফটি দপ্তর। বুধবার পরিচালিত এই অভিযানে শহরের একাধিক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে গিয়ে খাদ্যের গুণগত মান, পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন দপ্তরের আধিকারিকরা।
এই অভিযানে নেতৃত্ব দেন ফুড সেফটি দপ্তরের ডেজিগনেটেড অফিসার ডঃ অমরতিয়া দেবনাথ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অভিযানের সময় বিভিন্ন দোকান থেকে খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয় এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করা হয়।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালানো হবে। যেসব ব্যবসায়ী খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*