আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || ত্রিপুরা বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার আগরতলায় এসে পৌঁছলেন বিধায়ক অভিষেক দেব রায়। মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে পৌঁছাতেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বসিত অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে নতুন সভাপতিকে বরণ করে নেন দলীয় নেতা-কর্মীরা।
এদিন অভিষেক দেব রায়কে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়, মন্ত্রী কিশোর বর্মণ, মন্ত্রী টিংকু রায় সহ দলের একাধিক পদাধিকারী ও কর্মীরা।
উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নাভিনের অনুমোদনে জাতীয় মহাসচিব অরুণ সিং এক নির্দেশনামায় অভিষেক দেব রায়কে ত্রিপুরা বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে নিয়োগের ঘোষণা করেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন সভাপতির আগমনে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী দিনে তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন দলীয় নেতারা।
