প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ পূজা ও প্রার্থনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুন || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় এক বিশেষ পূজা-অর্চনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ভারতীয় জনতা পার্টির উত্তর-পূর্বাঞ্চলের আসাম ও ত্রিপুরা রাজ্যের সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর শহর জেলা সভাপতি অসিম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং ৭ রামনগর বিধানসভার মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এদিন উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে আরও শক্তিশালী অবস্থান অর্জন করেছে এবং দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে দেশের অগ্রগতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*