দ্বিতীয়বার বৈবাহিক জীবনে বিপ্লব কুমার দেব, অনুষ্ঠানে নজর কাড়ল পুত্রের উপস্থিতি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব সম্প্রতি ত্রীবেনী রাও-এর সঙ্গে বৈবাহিক জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। এটি তাঁর দ্বিতীয় বিবাহ। এই বিশেষ অনুষ্ঠানে প্রথম সংসারের পুত্রের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে এক অনন্য আবেগঘন পরিবেশ, যা উপস্থিত সকলের নজর কেড়েছে।
বিবাহ অনুষ্ঠানে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পারিবারিক বন্ধন, আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধার আবহে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানের বেশ কয়েকটি মুহূর্তে পুত্রকে বাবার পাশে হাসিমুখে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এই দৃশ্যকে পারিবারিক সৌহার্দ্য, পরস্পরের প্রতি সম্মান এবং নতুন জীবনের শুভ সূচনার প্রতীক হিসেবে দেখছেন।
নবদম্পতির নতুন জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক—এই শুভকামনাই জানিয়েছেন তাঁদের শুভানুধ্যায়ী ও শুভেচ্ছুকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*