মনুবাজারে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের ১৬তম কেন্দ্রীয় সম্মেলন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিদের অংশগ্রহণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || শান্তিরবাজার মহকুমার মনুবাজারে রবিবার শুরু হয়েছে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ (GMP)-এর ১৬তম কেন্দ্রীয় সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনস্থল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনের সূচনায় GMP-র পতাকা উত্তোলন করেন কমরেড রাজেন্দ্র রিয়াং। এরপর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যসূচি শুরু হয়।
সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন GMP-র কেন্দ্রীয় নেতা কমরেড রাজেন্দ্র রিয়াং, মনোরঞ্জন ত্রিপুরা, নরেন্দ্র রিয়াং এবং পারেন্দ্র দেব্বর্মা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই-এর রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ এবং ধনমনি সিনহা।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনজাতি জনগণের বিভিন্ন দাবি-দাওয়া, উন্নয়নমূলক কর্মসূচি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করবেন বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*