গোপল সিং, খোয়াই, ১২ জুলাই || সদ্য নবগঠিত বিজেপি খোয়াই জেলা কমিটির প্রথম সাংগঠনিক সভা রবিবার খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবগঠিত পদাধিকারী ও সদস্যদের সাথে পরিচিতিপর্বে আজ উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাস, প্রদেশ বিজেপি সাধারন সম্পাদক ভগবান দাস, বিধায়িকা কল্যানী রায় সাহা, নারী নেত্রী অপর্ণা সিংহরায়, জেলা কমিটির সদস্য অভিজিৎ দত্ত ভৌমিক প্রমুখ। জেলা সভাপতি সমীর দাস জানান, আগামীদিনে দলের মূল লক্ষ্যই হবে জেলার সবকটি আসনে বিজেপির জয়জয়কার করা এবং জেলায় সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা। তাছাড়া দেশের যশস্বী প্রধানমন্ত্রী ও রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী সুযোগ-সুবিধাগুলো মানুষের কাছে ব্যাপকভাবে নিয়ে যাওয়া।
