বেলোনিয়ায় ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান’ ও মেগা স্বাস্থ্য-চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৫ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার বেলোনিয়া সার্কিট হাউসে বুধবার Employees Recreation Club ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, দক্ষিণ ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO) এবং অশ্বিনী নেত্রালয়ের সহযোগিতায় ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান’ ও মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক সাজ্জাদ পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বেলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় জেলার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্যও রোগীদের উপযুক্ত পরামর্শ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সফল করতে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এই উদ্যোগের মাধ্যমে জেলার বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার সুযোগ পাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*