খোয়াইয়ের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত, নবনিযুক্ত বিজেপি জেলা সভাপতি সমীর কুমার দাসকে আন্তরিক সংবর্ধনা দিল প্রবীণ নাগরিক মঞ্চ

গোপল সিং, খোয়াই, ২৪ জুলাই || ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কমিটির নবনিযুক্ত জেলা সভাপতি সমীর কুমার দাস-কে আজ খোয়াই জেলা কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করল প্রবীণ নাগরিক মঞ্চ, খোয়াই। খোয়াইয়ের রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, এলাকার রাজনৈতিক ইতিহাসে এ ধরনের আন্তরিক, অরাজনৈতিক ও মর্যাদাপূর্ণ সংবর্ধনা এক বিরল দৃষ্টান্ত। এই মর্যাদাপূর্ণ সংবর্ধনা গ্রহণ করার পর বিজেপি জেলা সভাপতি সমীর কুমার দাস উপস্থিত সকল প্রবীণ ব্যক্তিত্বকে বিনম্র প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আপনাদের আশীর্বাদ, দীর্ঘ অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শই আগামী দিনের কঠিন পথচলায় আমার মূল শক্তি ও প্রেরণা হয়ে থাকবে।” এর পাশাপাশি তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা নিয়ে খোয়াই জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিরলসভাবে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সম্মানিত নাগরিক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, তাঁরা সমীর বাবুর নতুন রাজনৈতিক ইনিংসকে সাধুবাদ জানান।
এদিন প্রবীণ নাগরিক মঞ্চের সদস্যরা নবনিযুক্ত জেলা সভাপতি সমীর কুমার দাসকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। একই সাথে তাঁরা আগামী দিনেও জেলা সভাপতির পাশে থেকে সমাজ গঠনে গঠনমূলক পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন। রাজনৈতিক মহলের মতে, সমাজের এমন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্বদের এই প্রকাশ্য শুভেচ্ছা ও নিঃশর্ত সমর্থন একজন রাজনৈতিক নেতা এবং একটি দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*