যানজট ও জবরদখলমুক্ত রাজধানী গড়তে কড়া পদক্ষেপ, আগরতলায় পুর নিগমের উচ্ছেদ অভিযান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || রাজধানী আগরতলাকে যানজট ও জবরদখলমুক্ত করতে আরও কঠোর অবস্থান নিল আগরতলা পুর নিগম। শুক্রবার আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকান এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়। টাস্ক ফোর্সের সদস্যরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে পুনরায় সরকারি জায়গা দখল না করার জন্য সতর্ক করে দেন।
পুর নিগম সূত্রে জানা যায়, রাজধানীর প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এই অভিযান নিয়মিতভাবে চালানো হবে। শহরে যানজট কমানো, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং নগরীর সৌন্দর্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন পুর নিগমের টাস্ক ফোর্সের পাশাপাশি প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সরকারি জমি বা ফুটপাত অবৈধভাবে দখল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*