স্বাধীনতা দিবসের আগে আসাম রাইফেলস ময়দানে জোরকদমে মহড়া, প্রস্তুত ১৮ প্লেটুন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট || দু’দিন পরই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রতিবছরের মতো এবারও রাজ্যের মূল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগরতলার আসাম রাইফেলস ময়দানে।
স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসাম রাইফেলস ময়দানে চলছে জোরকদমে মহড়া। বৃহস্পতিবার সকাল থেকেই প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন প্লেটুনের সদস্যদের অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা যায়।
এবারের মূল অনুষ্ঠানে মোট ১৮টি প্লেটুন প্যারেড ও কুচকাওয়াজে অংশ নেবে। নির্দিষ্ট ছন্দ ও শৃঙ্খলা বজায় রেখে কীভাবে কুচকাওয়াজ সম্পন্ন করা হবে, তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে মহড়ায়। নিরাপত্তা ব্যবস্থা, প্যারেডের বিন্যাস এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার বিষয়েও চলছে প্রস্তুতি।
স্বাধীনতা দিবসের আর মাত্র দু’দিন বাকি থাকায় আসাম রাইফেলস ময়দান এখন পরিণত হয়েছে ব্যস্ত প্রস্তুতি কেন্দ্রে। শেষ মুহূর্তের মহড়ায় অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা। আগামী ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দেশের ৮০তম স্বাধীনতা দিবস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*