গোপাল সিং, খোয়াই, ২০ আগস্ট || বিদ্যূৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি, খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে তিন দফা দাবিতে বৃহস্পতিবার খোয়াইতে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মুলত, বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করা, বিদ্যুৎ বেসরকারীকরণের বিরোধিতা এবং বিদ্যুৎ আইন 2025 বাতিল করা ইত্যাদি দাবি জানানো হয়। এই কমূসূচীতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) খোয়াই মহকুমা সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সিপিআই(এম) নেতা কানন দত্ত, গৌতম পাল সহ অন্যান্যরা।
