স্বচ্ছতা পাক্ষিক ২০২৬ উপলক্ষে সাব্রুমে পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতার বার্তা, পরিচ্ছন্ন সমাজ গড়ার আহ্বান

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১২ সেপ্টেম্বর || স্বচ্ছতা পাক্ষিক ২০২৬ উপলক্ষে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ কর্মসূচির আয়োজন করল সাব্রুমের পিএম শ্রী সাব্রুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
এদিন ছাত্রীদের হাতে ঝাড়ু নিয়ে বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে দেখা যায়। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে ছাত্রীদের হাতে থাকা ‘SWACHHATA PAKHWADA–2026’ লেখা ব্যানারে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও পুনর্ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। বিদ্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকেও স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের এমন সচেতনতামূলক উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া পড়ে। ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে উঠে আসে—‘পরিচ্ছন্ন বিদ্যালয়, পরিচ্ছন্ন সমাজ’-এর গুরুত্বপূর্ণ বার্তা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*