কৃষিই গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, সমৃদ্ধ ত্রিপুরা গড়তে কৃষি স্নাতকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রতনলাল নাথ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || শনিবার ত্রিপুরা কৃষি কলেজের ২০তম প্রতিষ্ঠা দিবস ও গ্র্যাজুয়েশন ডে-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবীন কৃষি স্নাতকদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষি রাজ্যের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। ত্রিপুরাকে আরও সমৃদ্ধ, টেকসই ও আত্মনির্ভর করে তুলতে তরুণ কৃষি স্নাতকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষি প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে কৃষিক্ষেত্রের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিন কলেজের ২০তম প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি গ্র্যাজুয়েশন ডে উপলক্ষে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান কৃষিমন্ত্রী। তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন ও উদ্যোগে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে তিনি বলেন, নবীন কৃষি স্নাতকদের জ্ঞান ও দক্ষতা রাজ্যের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*