ভিসি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ডিজিপির সাথে আলোচনা ও নির্বিঘ্নে ভোটগ্রহণের আশ্বাস; বিলম্ব না করে ভোটাধিকার প্রয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর

গোপাল সিং, খোয়াই, ২৮ সেপ্টেম্বর || টিটিএএডিসি (TTAADC) ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনগণকে কোনো বিলম্ব না করে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তিনি রাজ্যের পুলিশ মহাপরিদর্শকের (DGP) সাথে কথা বলেছেন বলে জানান; ডিজিপি নির্বাচন সম্পূর্ণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস প্রদান করেছেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, জনগণের নিজ নিজ এলাকার উন্নয়ন কার হাতে যাবে, তা নিজেরাই নির্ধারণ করবেন জনগণ। গণতন্ত্রের এই উৎসবে প্রতিটি ভোটারের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে তিনি শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে নিজের অধিকার সাব্যস্ত করার জন্য ভোটারদের উৎসাহিত করেন। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করে রাখা হয়েছে যাতে সাধারণ নাগরিকরা কোনো অসুবিধার সম্মুখীন না হয়ে ভোটদান করতে পারেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*