কঠোর নিরাপত্তায় বকাফা ব্লকের ১৪ ভিলেজের ভোট গণনা শুরু

আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৫ অক্টোবর || ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে বকাফা ব্লকের অন্তর্গত ১৪টি ভিলেজের ভোট গণনা চলছে বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি বিদ্যামন্দিরে।
ভোট গণনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্রের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন ও নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারির মধ্যেই চলছে গণনা প্রক্রিয়া। গণনা শেষে কোন ভিলেজে কোন রাজনৈতিক দল বা প্রার্থী জয়ী হন, সেই ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*