SIR বন্ধ, ব্যালট পেপারে ভোট ও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর || স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া বন্ধ করা, ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন পরিচালনা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছে কংগ্রেস। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবর ত্রিপুরায় এবং ১ নভেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
এদিন আগরতলায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের বর্তমান ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন। পাশাপাশি নির্বাচন কমিশনারদের আইনি সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থারও পরিবর্তনের দাবি জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিকভাবে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই ধরনের চেষ্টা সফল হবে না বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপির আক্রমণের মুখে কংগ্রেস আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠছে।
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং গণতন্ত্র রক্ষার দাবিতে কংগ্রেসের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। আসন্ন প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে দলের দাবিগুলি আরও জোরালোভাবে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*