রাজ্য অতিথিশালায় বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত প্রদেশ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || বুধবার রাজ্য অতিথিশালায় বিজেপির এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোমতী, সিপাহীজলা উত্তর ও সিপাহীজলা দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অসম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়কগণ এবং প্রদেশ নেতৃত্বের অন্যান্য সদস্যরা।
বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ ও সুশান্ত চৌধুরী-সহ অন্যান্য নেতৃত্ব অংশগ্রহণ করেন। সাংগঠনিক স্তরে নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় সাধন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*