চন্দ্রপুর স্কুল চুরির ঘটনায় বড় সাফল্য, পূর্ব থানার পুলিশের অভিযানে আড়ালিয়া ও মহারাজগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার দুই চোর, উদ্ধার প্রচুর কপার তার ও বৈদ্যুতিক তার

গোপাল সিং, খোয়াই, ২৯ অক্টোবর || চন্দ্রপুর স্কুলে সংঘটিত চুরির ঘটনায় জড়িত দুই পেশাদার সম্পত্তি অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আগরতলা পূর্ব থানার পুলিশ। গোপন সংবাদ ও তল্লাশির ভিত্তিতে আড়ালিয়া এবং গোলবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের পাকড়াও করে।
আজ আগরতলা পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার সংবাদ মাধ্যমকে এই সাফল্যের কথা জানান। তিনি জানান, ধৃতদের কাছ থেকে স্কুল থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার এবং তামা গলানো তার সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থানায় রুজু হওয়া ১৬৫/২০২৬ নম্বর মামলার ভিত্তিতে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*