আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সচল রাখা এবং রাজ্যের মানুষের কাছে সুষ্ঠুভাবে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খাদ্য দপ্তরের কর্মীদের অবদানের কথা তুলে ধরে তাঁদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বুধবার আগরতলার এ.ডি. নগরের সেন্ট্রাল স্টোরসে খাদ্য, জনবণ্টন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘বিজয়া সম্মিলনী’ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খাদ্য দপ্তরের ৬৫৯ জন ফুড গোডাউন কর্মীর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের পাশাপাশি তাঁদের বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানান মন্ত্রী।
