রাজ্যপালের হাত থেকে রাজ্য পুরস্কার গ্রহণ, রানীরবাজারের স্কাউটিং ইতিহাসে নতুন গৌরবোজ্জ্বল অধ্যায় আপডেট প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর || ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের (TSBSG) ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করল রানীরবাজারের স্কাউট ও গাইড সদস্যরা। শনিবার আগরতলার লোকভবনে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের হাত থেকে মর্যাদাপূর্ণ রাজ্য পুরস্কার (রাজ্য পুরস্কার অ্যাওয়ার্ড) গ্রহণ করল রানীরবাজার স্কাউটস ট্রুপ, রানীরবাজার ওপেন রোভার ক্রু এবং মাদার টেরেসা রেঞ্জার ক্রুর মোট ছয়জন সদস্য। এবারের রাজ্য পুরস্কারপ্রাপকদের মধ্যে স্কাউট বিভাগে রয়েছেন কিষাণ রুদ্র পাল, অভি দেবনাথ ও দীপায়ন দেবনাথ। রোভার বিভাগে পুরস্কার পেয়েছেন সৌরজিৎ গোস্বামী ও কিশোর দেবনাথ। অন্যদিকে, রেঞ্জার বিভাগে রাজ্য পুরস্কার অর্জন করেছেন জয়া দেবনাথ। এই সম্মানজনক স্বীকৃতি নিঃসন্দেহে রানীরবাজারের স্কাউটিং আন্দোলনের ক্ষেত্রে এক বিশেষ সাফল্য। দীর্ঘদিনের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলাবোধ, আত্মনিবেদন এবং মানবসেবার আদর্শকে সামনে রেখে তাঁদের এই অর্জন আগামী দিনে নতুন প্রজন্মকে স্কাউটিং ও গাইডিং আন্দোলনে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্কাউট মাস্টার, রোভার স্কাউট লিডার, রেঞ্জার লিডারসহ সমগ্র স্কাউট ও গাইড পরিবার। রাজ্যপালের হাত থেকে এই সম্মাননা গ্রহণ তাঁদের জীবনে এক স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে। রানীরবাজার স্কাউটস অ্যান্ড গাইডস পরিবারের পক্ষ থেকে সকল পুরস্কারপ্রাপ্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের এই সাফল্য আগামী দিনে দেশসেবা, সমাজসেবা ও মানবকল্যাণের আদর্শে আরও বেশি তরুণ-তরুণীকে উদ্বুদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের (TSBSG) ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করল রানীরবাজারের স্কাউট ও গাইড সদস্যরা। শনিবার আগরতলার লোকভবনে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের হাত থেকে মর্যাদাপূর্ণ রাজ্য পুরস্কার (রাজ্য পুরস্কার অ্যাওয়ার্ড) গ্রহণ করল রানীরবাজার স্কাউটস ট্রুপ, রানীরবাজার ওপেন রোভার ক্রু এবং মাদার টেরেসা রেঞ্জার ক্রুর মোট ছয়জন সদস্য।
এবারের রাজ্য পুরস্কারপ্রাপকদের মধ্যে স্কাউট বিভাগে রয়েছেন কিষাণ রুদ্র পাল, অভি দেবনাথ ও দীপায়ন দেবনাথ। রোভার বিভাগে পুরস্কার পেয়েছেন সৌরজিৎ গোস্বামী ও কিশোর দেবনাথ। অন্যদিকে, রেঞ্জার বিভাগে রাজ্য পুরস্কার অর্জন করেছেন জয়া দেবনাথ।
এই সম্মানজনক স্বীকৃতি নিঃসন্দেহে রানীরবাজারের স্কাউটিং আন্দোলনের ক্ষেত্রে এক বিশেষ সাফল্য। দীর্ঘদিনের নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলাবোধ, আত্মনিবেদন এবং মানবসেবার আদর্শকে সামনে রেখে তাঁদের এই অর্জন আগামী দিনে নতুন প্রজন্মকে স্কাউটিং ও গাইডিং আন্দোলনে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্কাউট মাস্টার, রোভার স্কাউট লিডার, রেঞ্জার লিডারসহ সমগ্র স্কাউট ও গাইড পরিবার। রাজ্যপালের হাত থেকে এই সম্মাননা গ্রহণ তাঁদের জীবনে এক স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে।
রানীরবাজার স্কাউটস অ্যান্ড গাইডস পরিবারের পক্ষ থেকে সকল পুরস্কারপ্রাপ্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের এই সাফল্য আগামী দিনে দেশসেবা, সমাজসেবা ও মানবকল্যাণের আদর্শে আরও বেশি তরুণ-তরুণীকে উদ্বুদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*