দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ মার্চ ।। গ্রীষ্মের দাবদাহে চামড়া পোড়ানো গরম শুরু হয়নি তবে উত্তাপ বাড়ার সংকেত পৌঁছে দিচ্ছে গগনের সূর্য। ঘর্মাক্ত শরীরে অনেকেই বলছেন – বৃষ্টিই একমাত্র ভরসা। শুক্রবার পড়ন্ত বিকেলে বৃষ্টির ফোঁটায় পথ চলতি মানুষেরা ছাতায় শির রক্ষা করেছেন ঠিকই তবে ক্ষনিকের বৃষ্টিতে মাটিও ভিজেনি, আসেনি স্বস্তি – সবমিলিয়ে রসিকতার নামান্তর মাত্র।
