নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ।। ২৫শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। এই উপলক্ষ্যে সোমবার মুক্তধারা অডিটোরিয়ামে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনাচক্রের আনুষ্ঠানিক সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। উদ্বোধকের ভাষণে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ম্যালেরিয়া একটি জীবানু বাহিত রোগ। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী সাধারনত প্রতিবছর মার্চ থেকে আগষ্ট মাস পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপ বেশী থাকে। এই সময় সবাইকে সতর্ক হয়ে চলতে হবে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের ৩১টি এলাকাকে ম্যালেরিয়া প্রবণ হিসেবে চহ্নিত করে সেখানে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা কাজ করে যাচ্ছে। এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাভেল হেমন্ত কুমার, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডাঃ কে এল ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির সদস্য সচিব ডাঃ এস কে চাকমা সন অন্যান্যরা। ‘সুস্থ থাকতে ম্যালেরিয়া নির্মূল করুন’ আহ্বানকে সামনে রেখে মুক্তধারা অডিটোরিয়ামে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়।
