নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ গ্রামীণ ক্রীড়ার অধীন ২০১৬-২০১৭ এর অঙ্গ হিসেবে ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শনিবার রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যৌথ উদ্যোগে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ, স্কুল স্পোর্টস বোর্ড ও আগরতলা পুর পরিষদের যৌথ পরিচালনায় উন্নয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে ৩৯নং ওয়ার্ড ভিত্তিক একদিনের ক্রীড়া প্রতিযোগীতায় কক ফাইট, টি টি বল থ্রো, টেনিস বল থ্রো এবং মিউজিক্যাল বল এই চারটি বিষয়ের উপর ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে স্পোর্টস অফিসার ভারতী নিগম, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলার সম্পা সরকার (চৌধুরী), উন্নয়ন সংঘের সভাপতি তথা শহর দক্ষিণাঞ্চল ক্লাব কর্ডিন্যাশান কমিটির সম্পাদক প্রনব দাস, উন্নয়ন সংঘের সম্পাদক নির্মল চক্রবর্তী, ৩৯নং পুর ওয়ার্ডের সদস্য হিরণ্ময় রায় চৌধুরী এবং ভবানন্দ মজুমদার উপস্থিত ছিলেন।ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগীতা উন্নয়ন সংঘে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ গ্রামীণ ক্রীড়ার অধীন ২০১৬-২০১৭ এর অঙ্গ হিসেবে ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শনিবার রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যৌথ উদ্যোগে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ, স্কুল স্পোর্টস বোর্ড ও আগরতলা পুর পরিষদের যৌথ পরিচালনায় উন্নয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে ৩৯নং ওয়ার্ড ভিত্তিক একদিনের ক্রীড়া প্রতিযোগীতায় কক ফাইট, টি টি বল থ্রো, টেনিস বল থ্রো এবং মিউজিক্যাল বল এই চারটি বিষয়ের উপর ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে স্পোর্টস অফিসার ভারতী নিগম, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলার সম্পা সরকার (চৌধুরী), উন্নয়ন সংঘের সভাপতি তথা শহর দক্ষিণাঞ্চল ক্লাব কর্ডিন্যাশান কমিটির সম্পাদক প্রনব দাস, উন্নয়ন সংঘের সম্পাদক নির্মল চক্রবর্তী, ৩৯নং পুর ওয়ার্ডের সদস্য হিরণ্ময় রায় চৌধুরী এবং ভবানন্দ মজুমদার উপস্থিত ছিলেন।