নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ মে ৷৷ কার্ল মার্কসের ২০০তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রাজ্যের নানা স্থানে। পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে সাম্যবাদের জন্য আজীবন লড়াই করেছেন এই মহান মানুষটি। রাজ্যেও কার্ল মার্কসের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও স্মরণ করা হয়েছে। শুক্রবার আগরতলা টাউন হলে মহান দার্শনিক কার্ল মার্কস -এর ২০০তম জন্ম দিবসে সি.পি.আই (এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে এক হল সভায় আয়োজন করা হয়। উক্ত হল সভায় আলোচনা করেন সি.পি.আই(এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সি.পি.আই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দরা।কার্ল মার্কসের ২০০তম জন্মদিন পালিত নানা স্থানে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ মে ৷৷ কার্ল মার্কসের ২০০তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রাজ্যের নানা স্থানে। পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে সাম্যবাদের জন্য আজীবন লড়াই করেছেন এই মহান মানুষটি। রাজ্যেও কার্ল মার্কসের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও স্মরণ করা হয়েছে। শুক্রবার আগরতলা টাউন হলে মহান দার্শনিক কার্ল মার্কস -এর ২০০তম জন্ম দিবসে সি.পি.আই (এম) সদর মহকুমা কমিটির উদ্যোগে এক হল সভায় আয়োজন করা হয়। উক্ত হল সভায় আলোচনা করেন সি.পি.আই(এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সি.পি.আই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দরা।