নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ রাজ্যের বীর সন্তান অমল সরকারের মৃত্যুতে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্যের রাজ্যপাল তথাগত রায় শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মূখ্যমন্ত্রী বলেন, আসামের মানস রিজার্ভ ফরেস্টে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এসএসবি-র নায়েব সুবেদার অমল সরকারের মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।শহীদ জোওয়ানের স্ত্রীকে লেখা এক শোক বার্তায় রাজ্যপাল বলেন, ‘আপনাকে সান্তনা দেওয়ার ভাষা আমার নেই, কিন্তু একই সঙ্গে আপনার স্বামীর জন্য আমরা এবং সারা দেশ গর্বিত। আআপনাকে যথাসাধ্য সমবেদনা জানিয়ে প্রার্থনা করছি ওঁর আত্মার সদ্গতি হোক এবং ঈশ্বর আপনাকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন। ওঁ শান্তি’।
