বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে ৷৷ ২০১৮’র নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান শুরু করে দিয়েছে প্রায় সবকটি রাজনৈতিক দল। এস এফ আই-র ১৯তম রাজ্য সন্মেলন থেকে শাসকদলের প্রচার অভিযান লক্ষ্য করা যায়। বুধবার পরিসমাপ্তি ঘটে এস এফ আই-র ১৯তম রাজ্য সন্মেলনের। উল্লেখ্য, সোমবার বেলোনীয়াস্থিত বি কে আই ময়দানে এস এফ আই-র ১৯তম রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বেলোনীয়া টাউন হলে এই সন্মেলনের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। সন্মেলনে গোটা ত্রিপুরা থেকে ৬০৩ জন জনপ্রতিনিধি অংশ নেন। এদিনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, এস এফ আই-র সর্বভারতীয় সভাপতি ভি পি সানু, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী, এস এফ আই-র রাজ্য সভাপতি নীলাঞ্জনা রায়, সম্পাদক নবারুণ দেব।এস এফ আই-র ১৯তম রাজ্য সন্মেলনের পরিসমাপ্তি
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে ৷৷ ২০১৮’র নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান শুরু করে দিয়েছে প্রায় সবকটি রাজনৈতিক দল। এস এফ আই-র ১৯তম রাজ্য সন্মেলন থেকে শাসকদলের প্রচার অভিযান লক্ষ্য করা যায়। বুধবার পরিসমাপ্তি ঘটে এস এফ আই-র ১৯তম রাজ্য সন্মেলনের। উল্লেখ্য, সোমবার বেলোনীয়াস্থিত বি কে আই ময়দানে এস এফ আই-র ১৯তম রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বেলোনীয়া টাউন হলে এই সন্মেলনের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। সন্মেলনে গোটা ত্রিপুরা থেকে ৬০৩ জন জনপ্রতিনিধি অংশ নেন। এদিনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, এস এফ আই-র সর্বভারতীয় সভাপতি ভি পি সানু, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী, এস এফ আই-র রাজ্য সভাপতি নীলাঞ্জনা রায়, সম্পাদক নবারুণ দেব।