আগরতলা, ১৯ জুন ৷৷ দিনভর বেলুড় মঠে ভক্তদের শেষ শ্রদ্ধায় চোখের জলে চিরবিদায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দকে। সোমবার রাতে যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠের গঙ্গাতীরে সম্পন্ন হল শেষকৃত্য। দুঃসংবাদ পাওয়ার পর রবিবার সন্ধে থেকেই বেলুড় মঠে জড়ো হয়েছিলেন অগণিত ভক্ত। রাতভর শেষ শ্রদ্ধা জানানোর পর সোমবার ভোর থেকেও শ্বেতপদ্ম ও মালা হাতে সংখ্য মানুষের ভিড়। চোখের জলে চিরবিদায় স্বামী আত্মস্থানন্দকে। রবিবার রাত থেকে বেলুড় মঠেই শায়িত ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের দেহ। এদিন রাত পর্যন্ত সেখানেই জানানো হয় শেষ শ্রদ্ধা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষই শুধু নয়, প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে অন্যান্য রাজ্য থেকেও বেলুড় মঠে এসে উপস্থিত হন বহু ভক্ত। সাধারণ মানুষের পাশাপাশি, এদিন স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানান বহু বিশিষ্ট ব্যক্তি। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের মৃত্যুতে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন। সোমবার রাতে শেষকৃত্যের আগে জানানো হয় গান স্যালুট। উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগের কারণে দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন স্বামী আত্মস্থানন্দ। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় ৯৮ বছর বয়সে প্রয়াত হন মহারাজ।বেলুড় মঠের গঙ্গাতীরে স্বামী আত্মস্থানন্দের শেষকৃত্য সম্পন্ন, মূখ্যমন্ত্রীর শোক প্রকাশ
আগরতলা, ১৯ জুন ৷৷ দিনভর বেলুড় মঠে ভক্তদের শেষ শ্রদ্ধায় চোখের জলে চিরবিদায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দকে। সোমবার রাতে যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠের গঙ্গাতীরে সম্পন্ন হল শেষকৃত্য। দুঃসংবাদ পাওয়ার পর রবিবার সন্ধে থেকেই বেলুড় মঠে জড়ো হয়েছিলেন অগণিত ভক্ত। রাতভর শেষ শ্রদ্ধা জানানোর পর সোমবার ভোর থেকেও শ্বেতপদ্ম ও মালা হাতে সংখ্য মানুষের ভিড়। চোখের জলে চিরবিদায় স্বামী আত্মস্থানন্দকে। রবিবার রাত থেকে বেলুড় মঠেই শায়িত ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের দেহ। এদিন রাত পর্যন্ত সেখানেই জানানো হয় শেষ শ্রদ্ধা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষই শুধু নয়, প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে অন্যান্য রাজ্য থেকেও বেলুড় মঠে এসে উপস্থিত হন বহু ভক্ত। সাধারণ মানুষের পাশাপাশি, এদিন স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানান বহু বিশিষ্ট ব্যক্তি। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের মৃত্যুতে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন। সোমবার রাতে শেষকৃত্যের আগে জানানো হয় গান স্যালুট। উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগের কারণে দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন স্বামী আত্মস্থানন্দ। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় ৯৮ বছর বয়সে প্রয়াত হন মহারাজ।