শান্তির বাজার মহকুমায়ও আর্ন্তরজাতিক যোগা দিবস পালিত

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ জুন ৷৷ সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হয় আর্ন্তরজাতিক যোগা দিবস। শান্তির বাজারে কমিউনিটি হল থেকে শুরু করে শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় পর্যন্ত এক রেলি সংগঠন করা হয়। পরে শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ক্লাস রুমের ভিতর যোগা দিসব পালন করা হয়। এই রেলিতে অংশগ্রহন করেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রি বি, ডিসিএম সরুপ কুমার পাল, রুদ্র দ্বীপ নাথ, সৈকত সাহা, স্পোর্টস অফিসার মিহির শীল ও শান্তির বাজার পুর পরিষদের চ্যেয়ারম্যান রতন দাস। অপর দিকে এই যোগা দিবসকে শান্তির বাজারে সিমাবদ্ধ না রেখে জোলাইবাড়ী লোকজনদের কাছে পৌঁছে দিতে উদ্দ্যোত হলেন জোলাইবাড়ী ব্লকের বি ডি ও সুভাস দত্ত । উনার অক্লান্ত পরিশ্রমের ফলে জোলাইবাড়ী এলাকার কচিকাচা শিশু থেকে সমস্ত অংশের লোকজন এই যোগা দিবসে অংশগ্রহন করেন। শান্তির বাজার মহকুমার এই দুইটি অনুষ্ঠানে সকলে আনন্দের সহিত অংশগ্রহন করেন। এই যোগা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন শান্তির বাজার মহকুমা শাসক ও জোলাইবাড়ী ব্লকের বি ডি ও।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*