যোগা প্রদর্শনের মাধ্যমে তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস পালিত উমাকান্ত মিনি স্টেডিয়ামে

yuআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন ৷৷ গোটা দেশের সাথে রাজ্যের ৫৮টি ব্লকের ৬৯টি স্থানে তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুব বিষয়ক ও ক্রিড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় বুধবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে বি এস এফ, আসাম রাইফেলস, সি আর পি এফ জওয়ান, এন এস এস, স্কাউট এন্ড গাইড, খেলোয়াড়, ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও ছাত্রছাত্রী অংশ নেন। প্রদীপ জ্বেলে তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফগন সিং কুলাস্থে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী, যুব বিষয়ক ও ক্রিড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব রাকেশ সারোয়াল, যুব বিষয়ক ও ক্রিড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, বি এস এফ-র আই জি মিঃসারেঙ্গী। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফগন সিং কুলাস্থে প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের জন্য একটি যোগাসনের বইয়ের মলাট উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের দু’জন মন্ত্রী সহ ছাত্রছাত্রী ও অন্যান্যরা যোগা প্রদর্শন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*