আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ ভারত-বাংলাদেশ সীমান্তে জুম চাষ করে বাড়ি ফেরার পথে ভালুকের কামড়ে গুরুতর আহত হয়ে বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। জানা যায়, মঙ্গলবার গন্ডাছড়ার ভগীরথ পাড়া এ ডি সি ভিলেজের জুমিয়া পরিবারের যুবক দেবব্রত ত্রিপুরা (২৬) বাড়ি থেকে প্রায় ১৫ কিমি দুরে জুম খেতে কাজ করে বিকেলে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় ভালুকের আক্রমনের মুখে পড়ে। ভালুকের আক্রমনে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে দেবব্রত। পরে তার পেছনে আসা জুমিয়ারা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে বি এস এফ ক্যাম্পে খবর দেওয়া হলে রাত ১০টায় আহত যুবককে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্তানান্তর করে দেন।জুম চাষ করে বাড়ি ফেরার পথে ভালুকের কামড়ে গুরুতর আহত এক যুবক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ ভারত-বাংলাদেশ সীমান্তে জুম চাষ করে বাড়ি ফেরার পথে ভালুকের কামড়ে গুরুতর আহত হয়ে বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। জানা যায়, মঙ্গলবার গন্ডাছড়ার ভগীরথ পাড়া এ ডি সি ভিলেজের জুমিয়া পরিবারের যুবক দেবব্রত ত্রিপুরা (২৬) বাড়ি থেকে প্রায় ১৫ কিমি দুরে জুম খেতে কাজ করে বিকেলে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় ভালুকের আক্রমনের মুখে পড়ে। ভালুকের আক্রমনে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে দেবব্রত। পরে তার পেছনে আসা জুমিয়ারা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে বি এস এফ ক্যাম্পে খবর দেওয়া হলে রাত ১০টায় আহত যুবককে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্তানান্তর করে দেন।