জাতীয় ডেস্ক ৷৷ গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালের মতোই অক্সিজেনের অভাবে ৪৯টি নবজাতকের মৃত্যু হওয়ার অভিযোগ উঠল ফারুখাবাদের রান মনোহর লোহিয়া হাসপাতালে। ২১ জুলাই থেকে ২০ অগাস্টের মধ্যে এই নবজাতকদের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের লোকজনের অভিযোগ, শিশুগুলি অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁদের অক্সিজেনের ব্যবস্থা করেননি চিকিৎসকরা। এই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে চিফ মেডিক্যাল অফিসার উমাকান্ত পাণ্ডে ও চিফ মেডিক্যাল সুপার বি পি পুষ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জেলাশাসক রবীন্দ্র কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জেলাশাসক, চিফ মেডিক্যাল অফিসার ও চিফ মেডিক্যাল সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। ফারুখবাদারে পুলিশ সুপার দয়ানন্দ মিশ্র বলেছেন, নগর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরিপ্রেক্ষিতে চিফ মেডিক্যাল অফিসার, চিফ মেডিক্যাল সুপার ও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৭৬, ১৮৮ ও ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত ২৩ মে থেকে ১৪ অগাস্টের মধ্যে বেশ কয়েকটি নবজাতকের মৃত্যু হওয়ায় চিফ মেডিক্যাল অফিসার ও চিফ মেডিক্যাল সুপারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোনও তথ্য দিতে পারেননি। এরপর জেলাশাসক হাসপাতাল পরিদর্শনে গিয়ে মৃত নবজাতকদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে আধিকারিকদের ভুল তথ্য দেওয়া এবং তদন্ত সাহায্য না করার অভিযোগ উঠেছে। সেই কারণেই এফআইআর দায়ের করেন জেলাশাসক।অক্সিজেনের অভাবে ৪৯টি শিশুর মৃত্যু ফারুখাবাদের হাসপাতালে
জাতীয় ডেস্ক ৷৷ গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালের মতোই অক্সিজেনের অভাবে ৪৯টি নবজাতকের মৃত্যু হওয়ার অভিযোগ উঠল ফারুখাবাদের রান মনোহর লোহিয়া হাসপাতালে। ২১ জুলাই থেকে ২০ অগাস্টের মধ্যে এই নবজাতকদের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের লোকজনের অভিযোগ, শিশুগুলি অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁদের অক্সিজেনের ব্যবস্থা করেননি চিকিৎসকরা। এই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে চিফ মেডিক্যাল অফিসার উমাকান্ত পাণ্ডে ও চিফ মেডিক্যাল সুপার বি পি পুষ্করের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জেলাশাসক রবীন্দ্র কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জেলাশাসক, চিফ মেডিক্যাল অফিসার ও চিফ মেডিক্যাল সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। ফারুখবাদারে পুলিশ সুপার দয়ানন্দ মিশ্র বলেছেন, নগর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরিপ্রেক্ষিতে চিফ মেডিক্যাল অফিসার, চিফ মেডিক্যাল সুপার ও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৭৬, ১৮৮ ও ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত ২৩ মে থেকে ১৪ অগাস্টের মধ্যে বেশ কয়েকটি নবজাতকের মৃত্যু হওয়ায় চিফ মেডিক্যাল অফিসার ও চিফ মেডিক্যাল সুপারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কোনও তথ্য দিতে পারেননি। এরপর জেলাশাসক হাসপাতাল পরিদর্শনে গিয়ে মৃত নবজাতকদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে আধিকারিকদের ভুল তথ্য দেওয়া এবং তদন্ত সাহায্য না করার অভিযোগ উঠেছে। সেই কারণেই এফআইআর দায়ের করেন জেলাশাসক।