গোপাল সিং, খোয়াই, ০৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে আগামী ১২ই সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে ফর্ম তোলার শেষ দিন ছিল সোমবার দুপুর ২টা পর্যন্ত। খোয়াই দশরথ দেব মেম্যোরিয়াল কলেজে সোমবার মোট ৭৩টির উপর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। খোয়াই দশরথ দেব মেম্যোরিয়াল কলেজের নির্বাচনী আধিকারিক জানান, ফর্ম তোলার প্রক্রিয়া ছিল পুরোপুরি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ। অন্যদিকে এস এফ আই খোয়াই বিভাগীয় সম্পাদক জানান, দশরথ দেব মেম্যোরিয়াল কলেজে বিপুল ভোটে সমস্ত আসন নিয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হবে এস এফ আই এবং টি এস ইউ প্যানেলের পার্থীরা। ছাত্র সংসদ নির্বাচঙ্কে কেন্দ্র করে কলেজগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কলেজগুলিতে
গোপাল সিং, খোয়াই, ০৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে আগামী ১২ই সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে ফর্ম তোলার শেষ দিন ছিল সোমবার দুপুর ২টা পর্যন্ত। খোয়াই দশরথ দেব মেম্যোরিয়াল কলেজে সোমবার মোট ৭৩টির উপর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। খোয়াই দশরথ দেব মেম্যোরিয়াল কলেজের নির্বাচনী আধিকারিক জানান, ফর্ম তোলার প্রক্রিয়া ছিল পুরোপুরি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ। অন্যদিকে এস এফ আই খোয়াই বিভাগীয় সম্পাদক জানান, দশরথ দেব মেম্যোরিয়াল কলেজে বিপুল ভোটে সমস্ত আসন নিয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হবে এস এফ আই এবং টি এস ইউ প্যানেলের পার্থীরা। ছাত্র সংসদ নির্বাচঙ্কে কেন্দ্র করে কলেজগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।