জোলাইবাড়ী মহেন্দ্র মোহন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত

tchr.jpg1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ সেপ্টেম্বর ৷৷ গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হয় ৫৬তম শিক্ষক দিবস ২০১৭। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী মহেন্দ্র মোহন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবচেয়ে এই অনুষ্ঠানে আশ্চর্যের বিষয় হল মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে মহকুমা শাসকের অনুপস্থিত লোকজনের মনে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে। আমন্ত্রন পত্রে মহকুমা শাসকের নাম বাদ দিয়ে মন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের মঞ্চে বসিয়ে মঞ্চকে সুসজ্জিত করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, বিধায়ক যশবীর ত্রিপুরা, শান্তির বাজার পুর পরিষদের চোয়ারম্যান রতন দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দিপালী নন্দী, শান্তির বাজার ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শংকর মজুমদার ও অন্যান্য অতিথিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহব্বান করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*