চিড়াইবাড়ী প্রতিনিধি, ১৯ নভেম্বর ।। উগ্র সাম্প্রদায়িকতা, রাজ্যের ১০,৩২৩ জন সরকারী শিক্ষক-র কর্মচূতির ঘটনা, রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে হাতেগুনা মাত্র ১৫টি ব্লককে মাত্র রেগার আওতার ঘোষনা দেওয়ায় কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধুনো করলেন ধর্মনগর বিভাগীয় সম্পাদক অমিতাভ দত্ত। বুধবার ছিল ভারতের কমিউনিষ্ট পার্টির চতুর্থ চুড়াইবাড়ী অঞ্চল সন্মেলন। স্থানীয় অঙ্গনওয়াড়ী স্কুল মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর দুই দিন এই অঞ্চল সন্মেলন অনুষ্ঠিত হবে ৫টি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে। ক্ষমতায় এসে অস্বাভাবিক ভাবে রেলের ভাড়া বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা আইন রক্ষা করতে না পারায় এইরূপ বিভিন্ন ইস্যু নিয়ে চতুর্থ চুড়াইবাড়ী অঞ্চল সন্মেলনের প্রকাশ্য সমাবেশে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় বিঁধলেন রাজ্যের ক্ষমতাসীন দল।
চুড়াইবাড়ী থেকে সুভ্র রায়ের তোলা ছবি।
